Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার ৩

এখন সময়: শুক্রবার, ১৩ নভেম্বর , ২০২৬, ১২:৫৮:২৩ পিএম
আশাশুনিতে সন্ত্রাসবিরোধী মামলার  আসামিসহ গ্রেফতার ৩

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামি ও আদালতের পরোয়ানাভুক্ত দুই সাজাপ্রাপ্ত আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) আশাশুনি থানার পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, আশাশুনি থানার বাটরা গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে ওসমান গনি সরদার (৩৭), কচুয়া গ্রামের নাজিমউদ্দীনের ছেলে মনিরুজ্জামান ওরফে মনি এবং জেলেখালী গ্রামের আসাদুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ওসমান গনি সরদার আশাশুনি থানার মামলা নং-২৩, তারিখ ২৩ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারার মামলার আসামি। তিনি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার তথ্যবিষয়ক সম্পাদক। অপরদিকে, মনিরুজ্জামান ওরফে মনি পরোয়ানা জারি-৪৪৯/২৫ মামলার এবং জাহাঙ্গীর আলম সিআর-৯৯/২৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিন আসামিকে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)