Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় আগুনে কাঁচামালের আড়ৎ ভস্মীভূত

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ০৭:২০:৪৬ পিএম
লোহাগড়ায় আগুনে কাঁচামালের  আড়ৎ ভস্মীভূত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার বাজারে আগুনে ইবাদত শিকদার নামে এক ব্যক্তির কাঁচামালের আড়ৎ ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লোহাগড়া বাজারের ক্ষতিগ্রস্ত আড়তের ম্যানেজার অজয় সাহা সাংবাদিকদের বলেন, ‘সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাঁচামালের আড়ৎ-সংলগ্ন পশ্চিম পাশের একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে আড়তের ভেতরসহ আশেপাশের দোকানে। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় বাজারের ব্যবসায়ীদের যৌথ চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)