মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পর্যায়ে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) নেটওয়ার্কের সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় মীম কমিউনিটি সেন্টারে উপজেলা সিএসও নেটওয়ার্ক, মোরেলগঞ্জের আয়োজনে এবং হেলভেটাস বাংলাদেশের এনাবেল প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলভেটাস প্রতিনিধি ও এনাবেল প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়ক আর্টান মনুগলু এবং হেলভেটাস বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক ও হেড অব প্রোগ্রাম মো. শাহরিয়ার মান্নান। সভায় সভাপতিত্ব করেন শিউলী আক্তার। সঞ্চালনা করেন সুফিয়া বেগম। এ সময় নেটওয়ার্কের ক্যাশিয়ার মোর্শেদ আব্দুল্লাহ, নির্বাহী সদস্য হোসনে আরা হাসি, সাধারণ সদস্য শাহিদা বেগম ও সহ-সভাপতি সাগর ঢালীসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন খাউলিয়া ইউনিয়ন সিএসও সাধারণ সম্পাদক আবুল হোসেন, খাউলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিটুল বিশ্বাস।