Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে জমি নিয়ে বিরোধে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, মামাতো ভাই আটক

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ০৯:৪১:০৮ পিএম
যশোরে জমি নিয়ে বিরোধে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, মামাতো ভাই আটক

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭৫) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মামাতো ভাই শফিয়ার শেখকে জনগণের সহায়তায় আটক করেছে পুলিশ। নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য ছিলেন। সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্তি পুলিশ সুপার মিরাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখ ধারালো হাসুয়া দিয়ে আবু তালেবকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে হামলাকারী শফিয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্বজনেরা গুরুতর আহত আবু তালেবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, প্রায় ১৫ বছর আগে শফিয়ারের জমির পাশে একটি জমি কেনেন আবু তালেবের পরিবার। ওই জমিটি শফিয়ারও কিনতে চেয়েছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বলে জানা গেছে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেন। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে আছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল সাইফুল ইসলাম, কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, ওসি (তদন্ত) বদরুজ্জামান মোল্যা প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)