Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবক আহত

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ০৯:৪১:০৯ পিএম
পিকআপের সঙ্গে মোটরসাইকেলের  মুখোমুখি সংঘর্ষ, যুবক আহত

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অমিত কুন্ড (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার হাকোবা গ্রামের ঈদগাহ সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত অমিত কুন্ড ওই গ্রামের মৃত হরেন কুন্ডুর ছেলে। তিনি হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালিয়ে মনিরামপুর বাজারে যাচ্ছিলেন। পথে একটি অজ্ঞাত পিকআপের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)