নড়াইল প্রতিনিধি : ‘খুন-ধর্ষণ-নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই, দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই’-এই প্রতিপাদ্য সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা আয়োজন করে নড়াইল জেলা শাখা । বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ড়াইল জেলা শাখা কার্যালয়ের সামনে মানববন্ধন ও পরে নিজ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর নড়াইল জেলা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ মাহাফুজুর রহমান লাবু, সহ-সভাপতি ও আশার আলো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফরোজা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ সাজ্জাদ আলম খান সজল,দপ্তর সম্পাদক এ.এইচ ফুয়াদ জিলানী,জেলা কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক স্বপন কুমার দাস ও রিপন বিশ্বাসসহ সংগঠনের সকল স্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী প্রমুখ।