Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

এখন সময়: রবিবার, ১৫ নভেম্বর , ২০২৬, ০৬:২০:৪৬ এম
কলারোয়ায়  বিশ্ব ডায়াবেটিস দিবস  উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কলারোয়া প্রতিনিধি : আরলি অ্যাকশন অন ডায়াবেটিস-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে কলারোয়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় কলারোয়া ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘ডায়াবেটিস সম্পর্কে জানুন, দ্রুত পদক্ষেপ নিন, জীবন বাঁচান’-এই স্লোগান নিয়ে আয়োজিত অনুষ্ঠানে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন কলারোয়া ডায়াবেটিক হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যসচিব শেখ শরিফুজ্জামান তুহিন। আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মেহের উল্লাহ, ডা. আবির আরেফিন ও ডা. খালিদ সাইফুল্লাহ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ তোজাম্মেল হোসেন মানিক, পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব জাহিদুর রহমান খান চৌধুরী, রমজান আহমেদ ও মাসউদুল ইসলাম, প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শেখ বদরুজ্জামান, গণমৈত্রীর পরিচালক মেহেদী হাসান, পলাশ মজুমদার, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক কেএম আনিছুর রহমান, কাজী সিরাজুর রহমান, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন, খান নাজমুস সাকিব শাহাদাত প্রমুখ। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মতিউর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। এর আগে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)