নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে যশোর শহরের গোহাটা রোড দলীয় কার্যালয়ে সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ফসিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টির আহবায়ক মকবুল হোসেন। বিশেশ অতিথির বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খবির গাজী, যুগ্ম আহবায়ক এডভোকেট জিএম মুছা ও শফিকুল ইসলাম। সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অন্যেন্যের মধ্যে বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য জুয়েল রানা, ডাক্তার শাহিন, সদর উপজেলা কমিটির শামীম হোসেন, বিএম আব্দুর রশিদ, আবুল কাশেম, শুকুর আলী, রওশন আলী, নান্নু কাশেম প্রমুখ।