কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, যশোর জেলা বিএনপির সহ-সভাপতি, কেশবপুর উপজেলা মজিদপুর ইউনিয়নের নির্বাচিত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান শহীদ আবুবক্কার আবুর ৮ম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমনের দেওয়া তথ্য অনুযায়ী জানাগেছে শহীদ আবুবক্কার আবুর রূহের মাগফিরাত কামনা ও এই বর্বরোচিত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নিম্নলিখিত কর্মসূচিগুলো পালিত হবে। কর্মসূচিসমূহের মধ্যে রয়েছে সকাল ১০ টায় ‘শহীদ আবুবক্কার আবু হত্যার বিচারের দাবি সমন্বয়ক পরিষদ’-এর উদ্যোগে ‘আবু বক্কার আবু স্মৃতি ফাউন্ডেশন’-এর স্বীকৃতির লক্ষ্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদনপত্র দাখিল, হত্যাকাণ্ডের নেপথ্যের রহস্য উদঘাটন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান,সকাল ১১ টায় যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দের উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।