ফুলতলা (খুলনা) প্রতিনিধি : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের পরিকল্পিত ধংসাত্মক কার্যকলাপ ও নৈরাজ্যের বিরুদ্ধে ফুলতলা উপজেলা বিএনপি ও তার সকল সহযোগী অংগ সংগঠনের উদ্যোগে বুধবার বিকালে ফুলতলা বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক পথ সভা সংগঠনের আহবায়ক শেখ আবুল বাশারের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটোর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা করেন বিএনপি নেতা মোল্যা মনিরুল ইসলাম, মশিউর রহমান বিপ্লব, আহসানুল হক লড্ডন, জামাল হোসেন ভুঁইয়া, মোতাহার হোসেন কিরণ, আনিছুর রহমান পলাশ, আগমগীর সরদার, কবির জমাদ্দার, ইকবাল খাঁন, শেখ আঃ হালিম, শেখ মহিউদ্দিন, মোঃ রহিম গাজী, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আবুল হোসেন, আঃ রউফ গাজী, টিটো জমাদ্দার, সৈয়দ আল শাকিল, পিন্টু জমাদ্দার, আলমগীর হোসেন, ইয়াসমিন ভুঁইয়া, জাহিদুল ইসলাম লাভলু, মর্শিদা বেগম, মোঃ খলিল গাজী, মোঃ সিরাজ গাজী, শাকিল হোসেন রানা প্রমুখ।