Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় বিলে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু

এখন সময়: রবিবার, ২২ নভেম্বর , ২০২৬, ০৮:২৮:৫৮ পিএম
চৌগাছায় বিলে মাছ ধরতে  গিয়ে সাপের কামড়ে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় বিলে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মফিজুর রহমান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মফিজুর চৌগাছা উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাড়ির সামনের বিলে মাছ ধরতে যান মফিজুর। একপর্যায়ে পায়ে তীব্র ব্যথা অনুভব করলে পানি থেকে উঠে আসেন। এ সময় তার পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান। পরে তাকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মফিজুরের মৃত্যু হয়েছে। সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ না করায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)