Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির পরিধি নিয়ে যশোরে বৈজ্ঞানিক সেমিনার

এখন সময়: রবিবার, ২২ নভেম্বর , ২০২৬, ০৮:৩৬:৫৮ পিএম
ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির পরিধি নিয়ে যশোরে বৈজ্ঞানিক সেমিনার

নিজস্ব প্রতিবেদক : ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির চিকিৎসাক্ষেত্র, সম্ভাবনা ও কর্মপরিধি নিয়ে যশোরে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের জেস টাওয়ারের ক্যাফে ডিলাইটে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি যশোর শাখার আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। স্কোপ অব ম্যাক্সিলোফেসিয়াল সার্জন শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের শিশু, প্রতিরোধমূলক ও কমিউনিটি ডেন্টিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন। সেমিনারে সভাপতিত্ব করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোডন্টিকস বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, যশোরের সভাপতি ডা. শের আলী। বক্তা হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা করেন সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও পেরিওডন্টোলজি এবং ওরাল প্যাথলজি বিভাগের প্রধান ডা. নাসিম জামান রিফাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, যশোরের সাধারণ সম্পাদক ডা. মজহারুল ইসলাম রিপন। সেমিনারে ডা. ইয়াকুব আলী মোল্যা, ডা. মাহবুবুর রহমাসহ অর্ধশতাধিক দন্ত চিকিৎসক অংশ নেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)