Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

গাজীপুরে চক্ষু স্বাস্থ্যসেবা সভায় ১৪ এনজিও, অংশ নেয় যশোরের পিকেএস হাসপাতাল

এখন সময়: রবিবার, ২২ নভেম্বর , ২০২৬, ০৮:৪২:৫৬ পিএম
গাজীপুরে চক্ষু স্বাস্থ্যসেবা সভায় ১৪ এনজিও, অংশ  নেয় যশোরের পিকেএস হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক : দেশের চক্ষু স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে গাজীপুরের সারাহ রিসোর্টে শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক সভা। দাতা সংস্থা দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশনের বাংলাদেশ টিমের উদ্যোগে আয়োজিত এই সভায় দেশের বিভিন্ন বিভাগ থেকে চক্ষু স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা ১৪টি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) অংশগ্রহণ করেছে। আয়োজক সূত্র জানায়, ২২ ও ২৩ নভেম্বর গাজীপুরের সারাহ রিসোর্টে অনুষ্ঠিত এই সভায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিজ নিজ কার্যক্রমের অভিজ্ঞতা, অর্জন, সফলতা, চ্যালেঞ্জ ও শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরছে। পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও একে অপরের কাছ থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশের চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সম্প্রসারণ, সরকারের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে সহযোগিতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত চক্ষু স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সাউথ এশিয়া অ্যান্ড মিডলইস্টের ক্লাস্টার ডিরেক্টর মুসাব্বির আলম, প্রোগ্রাম হেড জিহান আবেদিন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নুরুল আমিন, বদরুল ইসলাম ও আমিনুর রহমানসহ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী পার্টনার প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল, গ্রামীণ চক্ষু হাসপাতাল, বিএনএসবি চক্ষু হাসপাতাল, নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল এবং পিকেএস হাসপাতাল, যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের চক্ষু স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। পিকেএস হাসপাতাল, যশোরের পক্ষ থেকে সভায় অংশ নেন পিকেএস-এর সহ-সভাপতি, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দৌলা। দুই দিনব্যাপী এই আয়োজনকে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করতে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমভিত্তিক উপস্থাপনা, অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি গান, অভিনয় ও সৃজনশীল পরিবেশনা রাখা হয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের কাজ তুলে ধরার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)