Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের মিছিল ও সংহতি সমাবেশ

এখন সময়: রবিবার, ২২ নভেম্বর , ২০২৬, ০৮:৫৫:০৯ পিএম
যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের  মিছিল ও সংহতি সমাবেশ

প্রেসবিজ্ঞপ্তি : ইউরোপসহ বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয় কমানোর, আবাসন সংকট সমাধান, শিক্ষা ও জনসেবা খাতে বরাদ্দ বৃদ্ধি, যুদ্ধ প্রস্তুতির বিরুদ্ধে শ্রমিক, ছাত্র ও জনগণের চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে ২২ নভেম্বর রোবিবার বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ দেশব্যাপী সংহতি সমাবেশ করে। এ উপলক্ষে দুপুর ১২টায় যশোর জেলা কার্যালয়ে জমায়েত হয়ে নেতাকর্মীরা পাইপপট্টি থেকে মিছিল সহকারে শহর প্রদক্ষিণ করে যশোর প্রেসক্লাবের সামনে সংহতি সমাবেশে যোগদান করে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলার কমিটির সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কৃষ্ণালাল সরকার, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজেশ, যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু ও যুগ্ম-সম্পাদক আইয়ুব হোসেন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)