Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এখন সময়: রবিবার, ২২ নভেম্বর , ২০২৬, ০৯:০১:০৪ পিএম
কেশবপুরে ইয়াবাসহ  যুবক গ্রেপ্তার

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে পুলিশের বিশেষ অভিযানে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাকির হোসেন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঝিকরা গ্রামে আলী ওরফে যশের বাড়ির সামনে পাঁকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মোঃ শামীম হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তার সঙ্গে এএসআই নজরুল ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। গ্রেপ্তার জাকির হোসেন কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক শামীম হোসাইন জানান গ্রেপ্তারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সামারি ট্রায়াল আদালতে বিচারের জন্য যশোরের আদালতে পাঠানো হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)