ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলা বাজারের প্রয়াত ধান ব্যবসায়ী আনোয়ার চৌধুরীর স্ত্রী ও আলকা গ্রামের বাসিন্দা আবু বক্কার চৌধুরীর মাতা ফিরোজা বেগম (৭৫) রোববার বেলা ১১ টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না-রাজিউন)। স্থানীয় আলকা পালপাড়া জামে মসজিদে বাদ মাগরিব জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি দুইপুত্রসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা ফজলে খোদা বাচ্চু, গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, মফিদুল ইসলাম, আনোয়ার হোসেন, টুটুল বিশ্বাস, রিপন হোসেন, শাহীন হোসেন, শামীম হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।