Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে জাতীয় কবি নজরুল স্মরণোৎসব ও গুণীজন সম্মাননা

এখন সময়: রবিবার, ২২ নভেম্বর , ২০২৬, ০৯:২৩:০০ পিএম
কেশবপুরে জাতীয় কবি নজরুল  স্মরণোৎসব ও গুণীজন সম্মাননা

কেশবপুর প্রতিনিধি : ‘এসো মন ভূবনে, সত্য সুন্দর কল্যাণে’ শ্লোগানে রোববার বিকেলে কেশবপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় কবি নজরুল স্মরণোৎসব ও গুণীজন সম্মাননা। কেশবপুর প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জাতীয় কবি নজরুল ইসলামের কবিতা আবৃত্তি ও নজরুল সংগীত পরিবেশন করা হয়। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ গুণীজনকে বাসাসেস প্রবর্তিত জাতীয় কবি নজরুল পদক-২০২৬ প্রদান করা হয়েছে। পদকপ্রাপ্তরা হলেন প্রবন্ধ গবেষণায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় প্রধান বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও গবেষক প্রফেসর ড. মোঃ রিজাউল ইসলাম, কবিতায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রাক্তন চেয়ারম্যান কবি ও লেখক অধ্যাপক হাফিজুর রহমান, নাট্যসাহিত্যে নাট্যকার, লেখক ও গবেষক খায়রুল বাসার, চিকিৎসা সেবায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোঃ মোখলেছুর রহমান ও আর্থ-সামাজিক উন্নয়নে উন্নয়ন সংস্থা সমাধানের নির্বাহী পরিচালক রেজাউল করিম। অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি পদক প্রাপ্ত গুণিজনদের ফুল, পদক, উত্তরীয় ও সার্টিফিকেট প্রদান করেন। বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্যকার মুহম্মদ শফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও গবেষক প্রফেসর ড. মোঃ রিজাউল ইসলাম। সংগঠনের কোষাধ্যক্ষ মানব মন্ডল ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক তাপস মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন। সম্মাননাপ্রাপ্ত গুণী ব্যক্তিরা অনুভূতি প্রকাশ ছাড়াও বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)