প্রেসবিজ্ঞপ্তি : মানবাধিকার সংগঠন রাইটস যশোরের উদ্যোগে, সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের চলমান কার্যক্রমের অংশ হিসেবে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে যশোর শহরের শহীদ স্বপন সড়কস্থ ‘প্রশান্তি নিলয়’-এর কনফারেন্স রুমে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। এতে যশোর জেলার বিভিন্ন এলাকার সারভাইভার লিডাররা অংশগ্রহণ করেন। সভায় তাঁরা মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে পরিচালিত কার্যক্রমের অভিজ্ঞতা ও অর্জিত শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরেন। রাইটস যশোর’র নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন ‘আশ্বাস’ প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক ও রাইটস যশোর’র পরিচালক (ট্রেনিং) এস এম আজহারুল ইসলাম, কেস ম্যানেজার (সোশ্যাল সার্ভিস) কৃষ্ণা রানী সাহা এবং উদ্যোক্তা জেসমিন রোজ। সভায় সারভাইভার লিডারদের মধ্য থেকে বক্তব্য দেন শরীফা ইয়াসমিন, ইয়াসিন আরাফাতসহ অন্যরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের কেস ম্যানেজার কৃষ্ণা রানী সাহা।