Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রমিকনেতা দিদারুল হক-এর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

এখন সময়: সোমবার, ২৩ নভেম্বর , ২০২৬, ০৮:৩৫:২৪ পিএম
শ্রমিকনেতা দিদারুল হক-এর  ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি : সোমবার সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা দালালপুঁজি বিরোধী শ্রমিকশ্রেণীর লড়াই-সংগ্রামের অগ্রণী সৈনিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাবেক কেন্দ্রীয় সহ-কোষাধ্যক্ষ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা ক?মি?টির সাবেক সভাপতি, নওয়াপাড়া কার্পেটিং জুটমিল সিবিএ’র সাবেক যুগ্ম-সম্পাদক ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নওয়াপাড়া শাখা কর্মকর্তা শ্রমিকনেতা দিদারুল হক-এর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় নওয়াপাড়া বুইকারা গোরস্তানে প্রয়াতের কবরে শ্রদ্ধাঞ্জলি করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির নেতৃবৃন্দ। শ্রদ্ধা অর্পণ শেষে নেতৃবৃন্দ ১ মিনিট শোক নিরবতা পালন ও শপথ পাঠ করেন। বিকাল ৩ টায় নওয়াপাড়া নৌযান কার্যালয়ে প্রয়াতের মৃত্যুবার্ষিকীতে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রমিকনেতা বাহারুল ইসলাম (বাহার)-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিকনেতা শাহ্ আলম ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রমিকনেতা চৌধুরী আশিকুল আলম এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শ্রমিকনেতা প্রকাশ দত্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌযান শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ শাখার সভাপতি আজিজুল হক মাস্টার, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক নূর আলম মাস্টার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের খুলনা জেলা সভাপতি নাজিউর রহমান নজরুল, যশোর জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা আশুতোষ বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট অভয়নগর থানা কমিটির সভাপতি মনিরুল ইসলাম বাবু, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আতিকুল ইসলাম টিটো, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন খুলনা শাখা সভাপতি মাস্টার হাসান মুন্সি, সাধারণ সম্পাদক আকবর আলী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সভাপতি ইউছুফ মাস্টার প্রমুখ। সভাটি পরিচালনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের অভয়নগর থানা সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)