Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে নাশকতা ও সন্ত্রাস দমন আইনের মামলায় ২২ নেতাকর্মী আটক

এখন সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর , ২০২৬, ০৯:১৯:৪৫ পিএম
যশোরে নাশকতা ও সন্ত্রাস দমন আইনের  মামলায় ২২ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক : যশোর নাশকতা কর্মকান্ড ও সন্ত্রাস দমন আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে কোতোয়ালি থানা পুলিশ আটক করেছে ৯জনকে। বুধবার রাতে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছে-শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম, চাঁচড়া ডালমিল এলাকার মৃত শেখ আহমেদ আলীর ছেলে কামরুজ্জামান, কাজীপাড়া কাঠালতলা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রাজন আহম্মেদ, বকচর হুশতলার মানিক ফকিরের ছেলে নজরুল ইসলাম, সদরের ঘুরুলিয়া গ্রামের তবিবুর রহমানের ছেলে রাসেল হোসেন, জিরাট গ্রামের আলিফ হোসেনের ছেলে শামীম হোসেন, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ভায়না গ্রামের জুলহাস উদ্দিন, চাঁদপাড়া গ্রামের আয়ুব হোসেনের ছেলে রাজামিয়া, যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ঝিকরগাছার হাড়িয়াদেয়াড়া গ্রামের মৃত রমজান গাজীর ছেলে ইদ্রিস গাজী, মণিরামাপুরের চালকিডাঙ্গা গ্রামের কাজী আনোয়ার হোসেনের চেলে কাজী শফিকুল ইসলাম, রসুলপুর গ্রামের মৃত মঈনুদ্দিন মোড়লের ছেলে আব্দুল খালেক ও কাজীয়াড়া গ্রামের মৃত আব্দুর রহমান গাজীর ছেলে জিএম ফসিয়ার রহমান। তাদেরকে গত ২৮ আগস্ট কাজীপাড়া এলাকায় আওয়ামী লীগের মিছিলের জড়িত থাকার অভিযোগে শামীম হোসেন, জুলহাস উদ্দিন ও লোকমান হোসেনকে আটক দেখানো হয়েছে। গত বছরের ২৯ অক্টোবর ঘোপ সেন্ট্রাল রোডের আইএনবি ডিজিটালে যুবলীগের মিছিলের ব্যানার তৈরির মামলায় আটক দেখানো হয়েছে রাজন আহম্মেদকে। ফতেপুর চাঁদপাড়ার রাজামিয়াকে ১৮ নভেম্বর ফতেপুর নুড়িতলা বাজারে কাভার্ড ভ্যানে ককটেল নিক্ষেপের মামলায় আটক দেখানো হয়েছে। মণিরামপুরের আব্দুল খালেক, জিএম ফসিয়ার রহমান ও কাজী শফিকুল ইসলামকে কাঁঠালতলা বালিকা বিদ্যালয়ের সামনে বোমহামলা মামায় আটক করেছে পুলিশ। আটককৃতদের মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)