Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ডেঙ্গুতে নতুন ভর্তি ১০, হাসপাতালে ৬৫ রোগী

এখন সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর , ২০২৬, ০৯:১৯:৪৫ পিএম
যশোরে ডেঙ্গুতে নতুন ভর্তি  ১০, হাসপাতালে ৬৫ রোগী

নিজস্ব প্রতিবেদক : যশোরে ডেঙ্গু পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২৪ নভেম্বর) যশোরের সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু রোগবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১০ জনের মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনজন, অভয়নগরে দুজন, কেশবপুরে তিনজন, মণিরামপুরে একজন এবং শার্শায় একজন রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ নভেম্বর পর্যন্ত যশোর জেলায় মোট ২ হাজার ৭৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন তিনজন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৫৬ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে ৪৭ জনকে। বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩০ জন, কেশবপুরে ৯ জন, বাঘারপাড়ায় আটজন, অভয়নগরে ছয়জন, শার্শায় ছয়জন, মণিরামপুরে চারজন এবং ঝিকরগাছায় দুজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মশার বিস্তার রোধে ব্যক্তি ও পরিবার পর্যায়ে সবাইকে সচেতন হতে হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)