Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাগেরহাটে জেলা প্রশাসকের কাছে আশার কম্বল হস্তান্তর

এখন সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর , ২০২৬, ০৯:১৯:৪৭ পিএম
বাগেরহাটে জেলা প্রশাসকের কাছে  আশার কম্বল হস্তান্তর

বাগেরহাট প্রতিনিধি : শীতার্তদের মাঝে বিতরণের জন্য বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের কাছে ৪ শতাধিক কম্বল হস্তান্তর করেছে বে-সরকারি উন্নয়ন সংস্থা আশা । মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, জেলা তথ্য কর্মকর্তা মোঃ মইনুল হোসেন, আশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ রোকনুজ্জামান, জেলা ম্যানেজার মোঃ মজিবর রহমান, বাগেরহাট সদর ১ ব্লক ম্যানেজার মোঃ আব্দুল্লা আল মামুন, বাগেরহাট এম এস এম ই ব্লক ম্যানেজার মোঃ আল মামুন, খান জাহান আলী শাখা ম্যানেজার অসীম সাহা, বাগেরহাট সদর ১ শাখার লোন অফিসার বেলায়েত হোসেনসহ আশা সমিতির কর্মকর্তাবৃন্দ ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)