Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে নাশকতার মামলায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

এখন সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর , ২০২৬, ০৯:৩৫:৪২ পিএম
অভয়নগরে নাশকতার মামলায়  সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে নাশকতার মামলায় সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের হরমুজ আলী তরফদারের ছেলে জাকির হোসেন তরফদার ওরফে জাকির মেম্বার (৫২), বুইকারা গ্রামের শওকত গাজীর ছেলে সাফায়েত হোসেন রাজ (২৬) এবং একতারপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে নাজমুল হক সুমন (২৪)। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জাকির মেম্বার চলিশিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। সাফায়েত হোসেন রাজ ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ও নাজমুল হক সুমন ওয়ার্ড ছাত্রলীগের সদস্য। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, সোমবার দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)