প্রেসবিজ্ঞপ্তি : হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ২৪ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের যশোর জেলা কমিটির পক্ষ থেকে পাইপপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে দড়াটানা মোড়ে পথসভা করে। পথসভায় বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক কামাল পারভেজ বুলু, যুগ্ম-আহ্বায়ক আইয়ুব হোসেন ও মোঃ রাজু আহম্মেদ প্রমুখ। সভায় ৩০হাজার টাকা ন্যূনতম জাতীয় মজুরি, হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরী বাস্তবায়নসহ নিয়োগপত্র-পরিচয়পত্র-সার্ভিসবুক প্রদান ও মালিকদের সাথে সম্পাদিত চুক্তি কার্যকর, ঢাকাসহ বিভিন্ন জেলায় শ্রমিক ও নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা, জিডি প্রত্যাহার এবং শ্রম আইন বাস্তবায়নের দাবি জানানো হয়।