নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারী শিশুসহ ৮ বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি’র সদস্যরা। রোববার রাত সাড়ে আটটার দিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, মহেশপুর ৫৮ বিজিবি’র অধীনে খোসালপুর বিজিবি ক্যাম্পর সদস্যরা বাংলাদেশের অভ্যন্তর খোসালপুর গ্রামের দেলোয়ারের মিলের সামনে থেকে তাদেরকে অবৈধ ভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে নারী শিশুসহ ৮ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে তিন জন পুরুষ, তিন নারী ও দুই শিশু রয়েছে।