Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চুড়ামনকাটিতে জমি নিয়ে বিরোধে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

এখন সময়: বুধবার, ২৫ নভেম্বর , ২০২৬, ০৮:১১:৩৬ পিএম
চুড়ামনকাটিতে জমি নিয়ে বিরোধে একই  পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক : যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তিন ভাইয়ের বিরুদ্ধে। বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-ঝাউদিয়া গ্রামের রেজাউল বিশ্বাস (৭০), নাজমুল ইসলামের ছেলে রাকিব (১৭) ও খায়রুল ইসলামের ছেলে রিয়াজ (২৬)। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের স্বজনরা জানান, ঝাউদিয়া গ্রামের সেকেন্দারের তিন ছেলে হাসান, জাকারিয়া ও বাবু মিলে রেজাউল বিশ্বাসের বাড়িতে হামলা চালান। এ সময় তারা বাঁশের লাঠি ও কাঠের চেলা দিয়ে রেজাউল, রাকিব ও রিয়াজকে বেধড়ক মারধর করেন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত তিনজনের মধ্যে রেজাউল বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)