Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এখন সময়: বুধবার, ২৫ নভেম্বর , ২০২৬, ০৮:৪৭:৫২ পিএম
শার্শায় বিএনপির বিক্ষোভ  মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে নাভারণ গরুহাট সংলগ্ন সমবায় মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা-কোলকাতা সড়ক প্রদক্ষিণ করে নাভারণ-সাতক্ষীরা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উলাশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিয়ার রহমান শফি, নিজামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং শার্শা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল অহেদ। এ ছাড়া বিএনপি নেতা মিজানুর রহমান ও আতিয়ার রহমান দলু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জাহিদ, শহিদুল ইসলাম শহিদ, সাইফুল ইসলাম পিন্টু, জিয়াউর রহমান জিয়া, মোজাফফর হোসেন ও আব্দুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক মিলন, যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, উপজেলা যুবদলের সদস্য আজগর আলী, আলাউদ্দিন আলাল, হাবিবুর রহমান হাবিব ও খায়রুজ্জামান সোহাগ, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোখলেছুর রহমান ও সদস্য সচিব শাহজালাল আগুন, যুবদল নেতা আতিয়ার রহমান, আল সেলিম রেজা, আল আমিন ও কুরবান আলী এবং ছাত্রদল নেতা আব্দুস সোহান আজাদসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশটি সঞ্চালনা করেন শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)