স্পন্দন ডেস্ক: ‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই স্লোগানে নানা আয়োজনে যশোরসহ বিভিন্নস্থানে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত রির্পোটে-
যশোর : দিবসটি উপলক্ষে যশোর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যোগে সকালে শহরের পুলিশ সুপার কার্যালয় থেকে র্যালি বের করে। বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন্সে এসে শেষ হয়। পরে পুলিশ লাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাখেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মোহাম্মদ বেলাল হোসাইন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন যশোর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং ফোরাম যশোরের সদস্য সচিব ও ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে.এম ইকবাল হোসেন, কোতয়ালি থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হারুন অর রশিদ, শার্শা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইব্রাহীম খলিল, চৌগাছা থানার এসআই বিপ্লব সরকার।
এবছর শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হয়েছেন শার্শা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইব্রাহীম খলিল। শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হয়েছেন এসআই বিপ্লব সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবির, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ প্রমুখ।
শার্শা : দিবসটি উপলক্ষে নাভারণ হাইওয়ে থানা পুলিশ উদ্যোগে সকালে র্যালি ও আলোচনাসভা হয়েছে। থানা চত্বরে পুলিশ ও জনতার সমন্বয়ে আলোচনাসভা করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সার্কেল হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ এনামুল কাদির শামিম।
ঝিকরগাছা : দিবসটি উপলক্ষে সকালে ঝিকরগাছা থানায় বেলুন উড়ানো, কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনাসভা করা হয়। থানা চত্বরে অফিসার ইনচার্জ সুমন ভক্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, পৌরমেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মুফতি আব্দুল্লাহ হুসাইন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী।
বাগআঁচড়া (যশোর) : শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের হলরুমে সকালে বাগআঁচড়া বিট পুলিশং এর আয়োজনে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আাসাদুল ইসলামের সভাপতিত্বে ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এএসআই ফিরোজ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) কাজী শহিদুল ইসলাম।
মহেশপুর : মহেশপুর থানা পুলিশের উদ্যাগে দুপুরে কমিউনিটি পুলিশিং ডে-উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মহেশপুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি এটিএম খাইরুল আনামের সভাপতিত্বে ও ইন্সপেক্টার (তদন্ত) সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মীরসুলতানুজ্জামান লিটন, মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন লিটন, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু, মিজানুর রহমান, ইয়ানবী, আমিনুর রহমান, জামিরুল ইসলাম প্রমুখ। এর পূর্বে থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বাঘারপাড়া : দিবসটি উপলক্ষে সকালে বাঘারপাড়া থানা চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওসি ফিরোজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার খ, সার্কেল জনাব মুকিত সরকার, বিশেষ অতিথি সাবেক প্রাথমিক শিক্ষাসচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা রাণী বিশ্বাস, ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, জাকির হোসেন, রবিউল ইসলাম রবি, আসাদুজ্জামান মিন্টু, আরিফুল ইসলাম তিব্বত,আমিনুর রহমান সরদার,সাবেক ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন বাবলু, প্রভাষক নজরুল ইসলাম, বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাষ্টার হুমায়ূন কবির, অরুণ অধিকারী, গোলাম সরোয়ার,আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও ১ নম্বর পৌর কাউন্সিল ফয়সাল আহম্মেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঘারপাড়া থানার সেকেন্ড অফিসার এস আই রাজ কিশর পাল।
আলমডাঙ্গা : সকালে আলমডাঙ্গা থানার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষ হয়। থানা চত্বরে অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র আলহাজ হাসান কাদের গণু। প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা পুলিশিং কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, ওসি (তদন্ত) আব্দুল আলিম, ওসি (অপারেশন) একরামুল হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, খাসকররা ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল মল্লিক, কালিদাসপুর চেয়ারম্যান আশাদুল হক মিকা, ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, বেলগাছি ইউপি চেয়ারম্যান হাজী মাহমুদুল হাসান চঞ্চল, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার অমল কুমার বিশ্বাস। থানার সেকেন্ড অফিসার এসআই আমিনুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বণিক সমিতির কোষাধ্যক্ষ আলাউদ্দিন, খাসকররা ইউপির সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু,পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি কালু ঘোষ,ডাউকি ইউনিয়নের পুলিশিং কমিটির আহ্বায়ক আনিসুর রহমান। তা ছাড়াও উপস্থিত ছিলেন থানার বিভিন্ন ক্যাম্পের আইসি এসআই মনির উদ্দিন, এসআই তৌকির আহমেদ, এস আই বাবুল ইসলাম, এসআই সালাউদ্দিন, এস আই দেবাশীষ মহলদার, এস আই রুশিয়া খাতুন, এ এস আই শেফালী খাতুন, আওয়ামী লীগ নেতা বিল্লাল গনি, হাফিজুর রহমান।
সাতক্ষীরা : দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে সকালে শহরের পাকাঁপোল থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভাস্থলে এসে মিলিত হয়। সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ডা. আবুল কালাম বাবলা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী, অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাতক্ষীরা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎ¯œারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা।
চুকনগর: দিবসটি উপলক্ষে এক আলোচনাসভা ও পুলিশ সদস্যদের সম্মাননা অনুষ্ঠান সকালে ডুমুরিয়া শহিদ স্মৃতি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন,খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক ও ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম এ্যান্ড অপস) সুশান্ত সরকার,উপজেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম। এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি নাজিবুর রহমান নাজু, ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে,শহিদ স্মৃতি মহিলা কলেজ অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম,প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হোসেন, ওসি তদন্ত কবির হোসেন, এসআই লক্ষন দাস প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, এসআই হাবিবুল্লাহ, এসআই হাসানুজ্জামান,এসআই বিকাশ দাশ,এসআই শাহিনুর রহমান,এসআই হাফিজুর রহমান, এসআই ফরিদুজ্জামান,এসআই কামাল হোসেন,এসআই আবু বক্কারসহ সহ পুলিশের সকল সদস্য বৃন্দ। অনুষ্ঠান পূর্বে একটি বর্ণাঢ্য র?্যালি বের হয়ে ডুমুরিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাগেরহাট: সকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের সামনে থেকে র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে শেখ হেলাল উদ্দিন কাবাডি স্টেডিয়ামের সামনে শেষ হয়। পরে জেলা পুলিশ, বাগেরহাট ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটি বাগেরহাটের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক পিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিনুজ্জামান, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, শিক্ষাবিদ প্রফেসর বুলবুল কবির, রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী, শহীদ শেখ আবু নাছের মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম খোকন, জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অমিত রায়, বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান।
কেশবপুর : কেশবপুর থানা পুলিশের আয়োজনে সকালে র্যালি বের হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানা অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, প্রবীণ আওয়ামী লীগ নেতা তপন কুমার ঘোষ মন্টু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের বিশ্বাস, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি মেম্বার ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার রায়, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ। র্যালিটি থানা পরিষদ চত্বর হতে শুরু হয়ে পৌর শহরের মেইন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানায় চত্বরে এসে শেষ হয়।
অভয়নগর (যশোর) : অভয়নগর থানা পুলিশের উদ্যোগে কমিউিনিটি পুলিশিং এর ব্যানারে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া নুরবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অভয়নগর থানার অফিসার ইনর্চাজ একেএম শামীম হাসানের সভাপতিত্বে র্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন, পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, উপজেলা ভাইচ চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, আ’লীগ নেতা ইব্রাহিম বিশ্বাসসহ অন্যান্যে নেতৃবৃন্দ। পরে অভয়নগর থানা চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপর দিকে নওয়াপাড়া হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় হাইওয়ে থানার সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা ট্রাক ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রাজঘাট নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহিন হোসেন, সদস্য রাকিবুল ইসলাম রুবেল, কামাল হোসেন, সদর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এএইচ এম জাহাঙ্গীর, অভয়নগর থানার কমিউনিটি পুলিশের এসপিও শাহ আলম, কোতয়ালী থানার সদস্য মো. আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ পারভেজ, অভয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা শেখ তসলিম প্রমুখ।
মাগুরা : মাগুরা জেলা পুলিশ সকালে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাগুরা পুলিশ লাইনে এসে শেষ হয়। জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অ্যাডিশনাল অপারেশন মো: আতিকুর রহমান (পিপিএম)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা (পিপিএম সেবা বার) ,অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান (অপরাধ ও প্রশাসন ) ,অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ (ক্রাইম এন্ড অপস্ ) ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ । আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম,হাজরাপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেন ও জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান। সভায় জেলা কমিউনিটি পুলিশের দুই শতাধিক সদস্য অংশ নেয় ।
শালিখা (মাগুরা) : মাগুরার শালিখা থানার আয়োজনে থানা চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে যশোর-মাগুরা সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন ওসি তদন্ত মিলন কুমার ঘোষ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ্যাড. শ্যামল কুমার দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম ও জেসমিন আক্তার, ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, সোনালী ব্যাংক শালিখা শাখার ম্যানেজার মোঃ আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুবক্কার মাষ্টার, মাগুরা ডিএসবি’র এসআই আশরাফুল আলম, শালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হুসাইন শিকদার, বুনাগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার উদ্দীন লস্কার, আড়পাড়া ইউপি সদস্য তুষার দে মন্ডল, গঙ্গারামপুর ইউপি’র সাবেক সদস্য মুস্তাফিজুর রহমান প্রমুখ।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। বেলা ১২ টায় থানা চত্বরে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার ভবতোষ রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ কমিমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ, ইউপি চেয়ারম্যান অহিদুজ্জামান অদু, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাংবাদিক নয়ন খন্দকার, কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইন্তা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঔক্য পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল অধিকারী, কালীগঞ্জ থানার এস আই আশিকুল ইসলাম রহমান, এস আই মকলেচুর রহমান ও মালিয়াট ইউনিয়ন আ’লীগ নেতা মনু বিশ্বাস। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বর সদস্য, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ থানার অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন। শেষে এক বর্ণাঢ্য র্যালি সড়ক প্রদক্ষিণ করে।
পাইকগাছা (খুলনা) : পাইকগাছা থানার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি সকালে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি দাউদ শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। স্বাগত বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ জিয়াউর রহমান। সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, আব্দুল মান্নান গাজী, কাজল কান্তি বিশ্বাস, জিএম আব্দুস সালাম কেরু, অধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, শেখ আনিছুর রহমান মুক্ত, শেখ ইকবাল হোসেন খোকন, নির্মল চন্দ্র অধিকারী, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, এসএম শাহবুদ্দীন শাহীন, নির্মল কান্তি মন্ডল, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, ছাত্রলীগ নেতা তানজীম মোস্তাফিজ বাচ্চু ও রায়হান পারভেজ রনি প্রমুখ।
ফুলতলা (খুলনা) : ফুলতলা থানা চত্ত্বরে সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওসি ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন ও ফারজানা ফেরদৌস নিশা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, জেলা আওয়ামী লীগ নেতা মো. আসলাম খান, ওসি (তদন্ত) শাহাদৎ হোসেন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু ও সরদার মনিরুল ইসলাম, কমিউনিটি পুলিশিং কমিটির উপজেলা সভাপতি আতিয়ার রহমান আকুঞ্জী, এসআই শফিকুল ইসলাম ও খায়রুল হোসেন, শ্রমিক নেতা বকুল ভুইয়া, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, ডাঃ বিকাশ রায় প্রমুখ। এর পূর্বে র্যালি বের হয়।