Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোটরসাইকেলের বেপরোয়া গতি, প্রাণ গেল তরুণের

এখন সময়: সোমবার, ২৪ আগস্ট , ২০২৬, ০৫:৪৯:৫২ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে মোটরসাইকেলের বেপরোয়া গতি ফারাবি আবির (১৯) নামে এক তরুণ ব্যবসায়ীর প্রাণ কেড়ে নিয়েছে। শনিবার রাত পৌনে ১২ টার দিকে সদর উপজেলার হাশিমপুর বেলতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়
নিহত আবির কনেজপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারাবি আবির যশোর শহরের আরএনরোড এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে হাশিমপুর বেলতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা দেয়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার এস আই মিনারা আলম জানান, দুর্ঘটনা স্থানের রাস্তায় বড় বড় গর্ত ছিল। অতিরিক্ত গতির কারণে ভাঙা রাস্তায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফারাবি আবিরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)