Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

এখন সময়: শনিবার, ১৪ মার্চ , ২০২৬, ০৮:১১:২৫ পিএম

 

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে মুজদিয়া জামিউল উলুম কারিমিয়া শহিদুল ইসলাম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা কমপ্লেক্সে এ ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক, খ এবং গ বিভাগে গজল, কিরাত ও দৌড় প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় মাদ্রাসার ৫ শিক্ষার্থী হিফজ প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে  বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজদিয়া জামিউল উলুম কারিমিয়া শহিদুল ইসলাম মাদ্রাসার সভাপতি শহিদুল ইসলাম জোয়ার্দার।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুমসহ মাদ্রাসার সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)