Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চালককে হাতুড়িপেটা করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা

এখন সময়: শুক্রবার, ১৩ মার্চ , ২০২৬, ১১:৩৭:২৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে চালককে হাতুড়িপেটা করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা করেছে যাত্রীবেশী এক দুর্বৃত্ত। শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার সতিঘাটার অদূরে প্রাইম ব্রিকসের পাশে এই ঘটনা ঘটে। আহত রিকশা চালক শহিদুল ইসলাম (৬৭) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ফাদিলপুর গ্রামের মৃত আখতার আলীর ছেলে। বর্তমানে তিনি নীলগঞ্জ সাহাপাড়ায় বসবাস করেন।
আহত শহিদুল ইসলাম জানান, যশোর মনিহার বাসস্ট্যান্ড এলাকায় থেকে যাত্রীবেশী এক দুর্বৃত্ত তাকে ভাড়া করে নিয়ে যায়। এ সময় সতিঘাটার অদূরে প্রাইম ব্রিকসের পাশের রাস্তায় গেলে হঠাৎ পিছন থেকে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ওই দুর্বৃত্ত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত শহিদুল ইসলামের মাথার আঘাতটি গুরুতর।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)