Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যে যার অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করতে হবে : নার্গিস বেগম

এখন সময়: শুক্রবার, ১৩ মার্চ , ২০২৬, ১১:৩৭:১৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন- দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে যে যার অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শুক্রবার যশোর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডেন্টাল সোসাইটি যশোর জেলা শাখা এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি আরো বলেন, জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠায় এ দেশে জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী বিএনপিকে ভোট দিয়েছে। বিএনপি সরকার গঠন করেছে। তাই বিএনপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের অধিকার প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফ্যামিলি কার্ড সহ দেশের নাগরিকদের অধিকার নিয়ে তিনি কাজ করছেন। আর এ কাজ করতে হলে বা সফলতা আনতে হলে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। চিকিৎসকসহ সকল পেশাজীবী যারা যে অবস্থানে আছেন। সেই অবস্থান থেকে আন্তরিকভাবে যে জায়গা থেকে সরকারকে সহযোগিতা করতে হবে। তাহলেই সরকার সফলতার মুখ দেখবে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী যারা সকলকে এ ব্যাপারে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি, কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি, বিএমডিসির সি মেম্বার অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ড?্যাবের সোসাইটি যুগ্ম মহাসচিব ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ, ডা. এইচএম আহসান হাবিব, যশোর ২৫০ শয্যা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, কেন্দ্রীয় ড্যাবের সহ বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ডেন্টাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক ডা. শামিম আহমেদ, কেন্দ্রীয় ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. আতিক মাসুদ, ড্যাব ও সোসাইটির সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল আহসান, ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. শহিদুল হক রাহাত, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. মোস্তফা আজিজ সুমন।
ডেন্টাল সোসাইটি যশোরের সভাপতি অধ্যাপক ডা. শের আলীর সভাপতিত্বে ও ডা. মাযহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, ডেন্টাল সোসাইটি যশোর জেলা শাখার যুগ্ম সম্পাদক ডা. মোঃ নাসিম জামান, ডেন্টাল সার্জন ডা. তানভীর আহমেদ তমাল ও ডা. শাকির আহমেদ শুভ্র।যশোর জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা. মোঃ মোজাম্মেল হোসেন, হাসপাতালে সাবেক তত্ত্বাবধায়ক ডা. মোঃ আবুল কালাম আজাদ, ড্যাবের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা. মেজবাহ উর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক ডা. মোঃ ইয়াকুব আলী মোল্লা, অধ্যাপক ডা. হারুন অর রশিদ, ডা. মোঃ রবিউল আলম, ডা. মোঃ উবায়দুল কাদির উজ্জ্বল, ডা. মোঃ ফারুক এহতেশাম পরাগ সহ প্রায় ৩শ চিকিৎসক উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)