মাগুরা প্রতিনিধি : মাগুরায় ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিট মাগুরা এর ৩১তম বর্ষে পদার্পণে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় বর্নাঢ্য র্যালি শেষে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি ও থিয়েটারের প্রধান উপদেষ্টা সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান। বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফিক। বক্তব্য রাখেন সাংবাদিক তারিকুল আনোয়ার তরুন, সাংবদিক ও নাট্যকমী শেখ ইলিয়াস মিথুন, জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক মো: মিনারুল ইসলাম জুয়েল, নাট্যকর্মী রিয়াজ পারভেজ রানা, মইনুল ইসলাম জেসান, সৈয়দ আশিকুল ইসলাম মুসা। এ সকল অনুষ্ঠানে থিয়েটার ইউনিটের নাট্যকর্মী ও শুভাকাক্সক্ষীরা অংশগ্রহণ করেন।