কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে উপজেলা পরিষদের ক্লাবের নিজস্ব কার্যলয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা খাতুনের সভাপতিত্বে ও ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদের সঞ্চালনায়ে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার রোকোনিজ্জামান, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু , মহিলা বিষয়ক অফিসার রুপালী রানী, জনস্বার্থ প্রকৌশলী আবু রায়হান,পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুর রব, উপজেলা প্রকৌশলী (এলজিডি অফিসার) এম এ জাসির, উপজেলা হিসাব রক্ষণ অফিসার কৌশিক ব্যার্নাজী, যুব উন্নয়ন অফিসার মোছাঃ আনজু মনোয়ারা, উপজেলা প্রকল্প অফিসার (পিআইও) নাসরিন সুলতানা, সহকারী পল্লী উন্নয়ন অফিসার আবুল খায়ের ও বিল্লাল হোসেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রভাষক মশিউর রহমান, সমবায় অফিসার নাসিমা খাতুন, একাডেমি সুপার ভাইজার তুরাবুল ইসলাম, কেশবপুর সোনালী ব্যাংক ম্যানেজার গোলক চন্দ্র মন্ডল, জনতা ব্যাংক ম্যানেজার উজ্জ্বল কুমার বিশেষ, কৃষি ব্যাংক ম্যানেজার কামরুজ্জামান, অগ্রণী ব্যাংক ম্যানেজার জি এম মাহবুল হক, রুপালি ব্যাংক ম্যানেজার মেহেদী হাসান, নির্বাচন অফিসার কাজী মাহমুদ, পল্লী উন্নয়ন অফিসার মানস কুমার হালদার, আইসিটি সৌমিত্র বিশ্বাস, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, ইনেস্টকটের মোঃ সাইদুল হক, যুব উন্নয়ন অফিসার মোছাঃ আনজু মনোয়ারা বেগম, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন অফিসার রোকেয়া খাতুন। ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আশিকুর রহমান।