Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুর শিশু জেনারেল হাসপাতাল বন্ধ করে দিলেন ইউএনও

এখন সময়: শুক্রবার, ১৩ মার্চ , ২০২৬, ১২:১৬:৩০ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর অনকলে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় শিশু জেনারেল হাসপাতালটি বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেখসোনা খাতুন। ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে চঞ্চল্যকর তথ্য প্রকাশের পর বৃহস্পতিবার সকালে হাসপাতালটি পরিদর্শনকালে তিনি হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।
কেশবপুর শিশু জেনারেল হাসপাতালে ভিডিও কলে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্যকর তথ্য প্রকাশের সংবাদ দৈনিক স্পন্দন পত্রিকাসহ বিভিন্ন পত্রিকা ও মিডিয়ায় প্রকাশের পরে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতাল কর্তপক্ষ সকল বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থতা এবং চিকিৎসক না থাকায় হসপিটালে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন এবং এ সময়ে তিনি সকল বিলবোর্ড খুলে ফেলার নির্দেশ দেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ মোঃ রেহেনেওয়াজ বলেন-কেশবপুর শিশু হাসপাতাল পরিদর্শনে গেলে ওই হাসপাতালের কাগজপত্র যাচাই-বাছাইকালে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছে। যার কারণে শিশু হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রেহেনেওয়াজ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)