মাগুরা প্রতিনিধি : মাগুরায় সৌদি আরব থেকে আসা ৯২ কার্টুর খেজুর বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা এসে সংগ্রহ করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় মাগুরা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র খেজুর বিতরণ করা হয়।
মাগুরা সদর উপজেলা ৩০ কাটুন, শ্রীপুর উপজেলা ২০ কাটুন, শালিখা উপজেলা ২০ কাটুন, মহম্মদপুর উপজেলা ২২ কাটুন খেজুর দেয়া হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত থেকে নিজ হাতে এ খেজুর বিতরণ করেন ।
এ সময় সদর ইউ এনও মেহেরুন্নাহার, সিভিল সার্জন ডাঃ মো. শামীম কবির, দুর্যোগ ও ত্রাণ এ,টি, এম বেনজীর রহমান, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল উপস্থিত ছিলেন।