ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে জেলা বিএনপি এ অনুষ্ঠান করে। ড্যাব নেতা ডা. ইব্রাহীম রহমান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলিম প্রমুখ।
বিএনপি নেতা এম এ মজিদ বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের সাধারণ মানুষের প্রিয় নেত্রী এবং এক আপসহীন অভিভাবক। তার বিদায় আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করেছে। আজ মনে হচ্ছে আমরা আমাদের মাথার ওপরের ছায়া হারিয়ে এতিম হয়ে গেলাম। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং আমাদের এই শোক সইবার শক্তি দান করুন।’ আলোচনা ও দোয়া মাহফিল শেষে ধানের শীষের ভোট চেয়ে একটি গণমিছিল বের করা হয়।