নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার চুড়ামনকাটির দোগাছিয়া নিউ মডেল কলেজের অধ্যক্ষ ড. আলমগীর কবীর মিলন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আলমগীর কবীর মিলন দোগাছিয়া গ্রামের বৃত্তিপাড়ার মৃত মোসলেম গাজীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ১ মেয়ে সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আলমগীর কবীর মিলন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।