প্রেসবিজ্ঞপ্তি : হোটেল সেক্টরে রোজার অজুহাতে শ্রমিক ছাঁটাই, নির্যাতন বন্ধ, ঈদের আগে মূল মজুরির সমহারে উৎসব ভাতা (বোনাস) প্রদানসহ নানা দাবিতে দেশব্যাপী কর্মবিরতির অংশ হিসেবে যশোরে বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
রোববার বেলা ১২টায় হোটেল রেস্তোরা সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বানে এ বিক্ষোভ মিছিল বের হয়। পাইপপট্টি মোড় থেকে শহর প্রদক্ষিণ করে যশোর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। হোটেল রেস্তোরা সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ-এর যশোর জেলা আহ্বায়ক কামাল পারভেজ বুলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, সংগ্রাম কমিটির যুগ্ম-আহ্বায়ক আইয়ুব হোসেন ও রাজু আহমেদ প্রমুখ।