Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতাল তত্ত্বাবধায়কের সাংবাদিকদের সাথে মতবিনিময়

এখন সময়: সোমবার, ১৬ ফেব্রুয়ারি , ২০২৬, ০৯:১৬:৫০ এম

ঝিনাইদহ প্রতিনিধি : ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ জেলা হাসপাতাল ভিত্তিক সারাদেশে ৪র্থ স্থান অর্জন করেছে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল।
এ উপলক্ষ্যে রোববার সকাল ৯টায় হাসপাতাল কনফারেন্স কক্ষে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান হাসপাতালে কর্মরত বিভিন্ন ইউনিটের ডাক্তার, নার্স ও কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় সভা করেছেন। এ-সময় তিনি ডাক্তার, নার্স ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই অর্জন আপনাদের। এই অর্জন ঝিনাইদহবাসীর। ডাক্তার, নার্স ও কর্মচারি হিসেবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জনগণের সেবায় আপনাদের অসীম ত্যাগের অনবদ্য প্রতিদান এটি। নারীদের ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিকভাবে শনাক্তকরণ এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই স্বীকৃতি আমাদেরকে আগামীতে আরও অনুপ্রাণিত করবে। আমি আপনাদের সাথে কাজ করতে পেরে সত্যি গর্বিত।”
এ সময় তিনি আরও বলেন, “ঝিনাইদহ একটি ছোট্ট জেলা হলেও, এখানকার মানুষের জীবনমান ও সক্ষমতা বিবেচনা করে আমি এই হাসপাতালে আধুনিক সকল সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। আমরা ইতোমধ্যেই হাসপাতালে আইসিইউ ও সিসিইউ সেবা নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছি। কেবল আইসিইউ কিংবা সিসিইউ এর অভাবে আগামীতে আর কোন রোগীকে রেফার্ড না করার জন্য আমি ও আমার টিম কাজ করে যাচ্ছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. সুমন বড়ুয়া, ডা. আনোয়ারুল ইসলাম, ডা.মনিরুল ইসলাম, ডা.প্রসেন্জিত কুমার পার্থ, ডা. মোয়াজ্জেম হোসেন ডিপু, ডা. কাউছার হামিদ, ডা. এএসএম আশরাফুজ্জামান সজিব, ডা. আইভি, ডা. এসএম ফরহাদ প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)