Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খালেদা জিয়ার’ সাজে নজর কেড়েছে ছোট্ট জারা

এখন সময়: সোমবার, ২ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:২৩:২২ পিএম

নিজস্ব প্রতিবেদক : পাঁচ বছরের শিশু জেরিন জান্নাত জারা। মাথায় হলুদ ক্যাপ, পরনে গোলাপি শাড়ি, হাতে ধানের শীষ, সেজেছিল প্রয়াত প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে। সোমবার যশোর উপশহর কলেজ মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় দাদা-দাদির সাথে সেজেগুজে এসেছিল জারা।
জনসভায় আগত হাজারো মানুষের নজর কাড়ে এই শিশুটি। জেরিন জান্নাত জারা যশোরের কেশবপুর সাতবাড়িয়া গ্রামের সেলিম ইমরানের মেয়ে। দাদা জিএম আবুল হোসেন বলেছেন, তিনি সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে জারার আগ্রহ ছিলো, তাই তাকে সমাবেশস্থলে নিয়ে এসেছি। মসজিদভিত্তিক পাঠাগারের লেখাপড়া করে জারা। জারা জানায়, টিভিতে তারেক রহমানকে অনেকবার দেখেছি। সেজন্য সরাসরি তাকে দেখতে দাদা-দাদির সাথে এসেছি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)