Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালেক্টরেট মার্কেট ও আশপাশে লাঙলের খবির গাজীর প্রচারণা

এখন সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:৫৪:৪৪ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. খবির গাজী সোমবার ঐতিহ্যবাহী কালেক্টরেট মসজিদ মার্কেট, গরীবশাহ রোড, আরবপুর গোরাপাড়াসহ আশপাশের এলাকায় লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচারণা করেছেন।
প্রচারণাকালে খবির গাজী বলেন, সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে লাঙ্গলের কোনো বিকল্প নেই। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, "ব্যবসায়ীরা হলো দেশের অর্থনীতির চালিকাশক্তি। জাতীয় পার্টি ক্ষমতায় থাকলে ব্যবসায়ীরা নির্ভয়ে ব্যবসা করতে পারবে সে ব্যবস্থা করা হবে। আমি জনপদের সেবক হয়ে থাকতে চাই।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত সমাজ ও সুশাসন প্রতিষ্ঠা করা হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় পাটি আহ্বায়ক আজিজুর রহমান আজিজ,যুগ্ম আহ্বায়ক ও লাঙ্গল প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম,সদস্য মিনহাজুল আরেফিন, যশোর পৌর জাতীয় পাটি আহ্বায়ক এডভোকেট জিএম মুসা,দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরোন, সদর উপজেলা জাতীয় পার্টি ভারপ্রাপ্ত সভাপতি সফিয়ার রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী মোল্লা, সদর উপজেলা জাতীয় পাটি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা জাতীয় সৈনিক পাটি আহ্বায়ক সৈয়দ আহমদ, পথসভা শেষে নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে লাঙ্গল প্রতীকের লিফলেট বিতরণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)