Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালে কর্মচারীদের বিক্ষোভ

এখন সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:৫৬:৪৬ এম

ঝিনাইদহ প্রতিনিধি : ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্মচারীরা।
সোমবার সকাল ১০ টায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন হাসপাতালের প্রধান সহকারী আব্দুস সালাম।
এ সময় বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হিসাবরক্ষক ফেরদৌস হোসেন, ফার্মাসিস্ট মোঃ সানোয়ার হোসেন, ক্যাশিয়ার প্রদীব সরকারসহ নার্সিং কর্মকর্তা আরতি রায়, নার্সিং সুপারভাইজার কাকলি আক্তার, সিনিয়র স্টাফ নার্সসহ হাসপাতালের সকল কর্মচারীবৃন্দ।
এ-সময় সরকারি কর্মচারীদের দুঃখ-দুর্দশা তুলে ধরে বক্তারা বলেন, জাতীয় পে-স্কেল আমাদের ন্যায্য দাবি। ড. মুহাম্মদ ইউনুস স্যারের নেতৃত্বে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং, অনতিবিলম্বে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিন। আমরা সকল কর্মচারী আপনাদের পাশে থাকবো। আর যদি তা না হয়, তবে আমরা লাগাতার আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবো।
বক্তারা আরও বলেন, “১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম জাতীয় পে-স্কেল ঘোষণার পর থেকে প্রতি পাঁচ বছর পরপর ধারাবাহিক নিয়মে জাতীয় পে-স্কেল ঘোষণা হয়ে আসছে। সর্বশেষ ৮ম জাতীয় পে-স্কেল ঘোষণা করা হয় ২০১৫ সালে। দেখতে-দেখতে পেরিয়ে গেছে ১০টি বছর। যথাসময়ে ঘোষিত হয়নি নবম জাতীয় পে-স্কেল। আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। এতটা সময় পেরিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিলেও, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কিন্তু, বর্তমান বাজারে সবকিছুর মূল্যস্ফিতি ও জীবনযাত্রার মান ঠিক রাখতে হলে সকল ধোঁয়াশা দূর করে অতি দ্রুত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করা সময়ের দাবি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)