Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ধানের শীষে শরীর মোড়া রবিউল কলারোয়া থেকে যশোরে

এখন সময়: সোমবার, ২ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:২২:৪৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : সারা শরীর ধান দিয়ে মোড়ানো, এক হাতে জাতীয় পতাকা আর অন্য হাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি নিয়ে সোমবার যশোর উপশহর কলেজ মাঠের সমাবেশস্থলে এসেছিলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোরদবাদশা গ্রামের রবিউল ইসলাম ধাবক।
মনেপ্রাণে জিয়াউর রহমানকে ধারণ করেন রবিউল। জিয়ার সন্তান তারেক রহমানের জনসভাস্থলে এসেছিলেন প্রাণের টানে। তিনি ভাজাপোড়া বিক্রি করেন কলারোয়া বাজারে। ২০১৩ সালে আওয়ামী লীগের নেতা নামধারী সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন তিনি। অনেকদিন কষ্ট, যন্ত্রণায় ভুগেছেন।
এই দিনের জন্য ১৮ দিন ধরে প্রস্তুতি নিয়েছেন রবিউল। এই ১৮ দিন দোকান বন্ধ ছিল। সোমবার ভোর ৬টার সময় তিনি একা কলারোয়া থেকে রওনা দিয়ে মাঠে মঞ্চের কাছে পৌঁছান। তার অদ্ভুত ধরনের বেশ দেখে তাকিয়ে থাকেন জনসভায় স্থলে উপস্থিত মানুষেরা। অনেকেই ব্যক্তিগত সেলফোনে তার ছবি ধারণ করে রাখেন।
মনের তাগিদে এই রূপ ধারণ করেন বলে জানিয়েছেন রবিউল ইসলাম। তিনি বলেন, নিজের চোখে তারেক জিয়াকে দেখতে আমি সবকাজ ফেলে যশোরের সমাবেশে এসেছি। তাকে দেখতে পেরে অনেক ভালো লাগছে। আগামীতে তিনি প্রধানমন্ত্রী হয়ে সরকার গঠন করলে আরও ভালো লাগবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)