Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে ব্যবসায়ী সমিতির সাথে দাঁড়িপাল্লার প্রার্থীর মতবিনিময়

এখন সময়: সোমবার, ২ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:৫৪:৪৯ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর পৌর শহরের ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় করেছেন দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মুক্তার আলী। সোমবার সকালে জামায়াতে ইসলামীর কেশবপুর পৌর সভার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেশবপুর পৌর শহরের ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর-৬ কেশবপুর আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মুক্তার আলী। জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ, উপজেলা নায়েবে আমি আমির মাওলানা রেজাউল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের পেশাজীবি সংগঠনের সাবেক সভাপতি এ্যাড.ওজিয়ার রহমান, অধ্যাপক তবিবুর রহমান, অধ্যাপক তাজাম্মুল ইসলাম, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান সাঈদ, এন সি পির উপজেলার সমন্বয়ক সম্রাট হোসেন। ব্যবসায়ী সমিতির পক্ষে বক্তব্য রাখেন ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. আনোয়ার হোসেন, নাসির উদ্দীন গাজী, কনক সেন, সাংবাদিক ও ব্যবসায়ী আশরাফুজ্জামান, মাওলানা আব্দুস শুকুর প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)