নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) অফিসে ২০২৫ সালের উন্নয়নের তালিকা আনতে যান মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ও সংবাদ দীগন্ত পত্রিকার বিশেষ প্রতিনিধি ও রুপান্তর প্রতিদিন পত্রিকার মহেশপুর প্রতিনিধি আনিসুর রহমান রিপন। ২০২৫ সালের উন্নয়নের তালিকা চাওয়া মাত্র তেলে-বেগুনে জ্বলে ওঠেন উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) অফিসের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। এসময় তিনি সাংবাদিকের ওপর মারমুখি হন। সোমবার দুপুর ১২টার দিকে মহেশপুর উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) অফিসে এ ঘটনাটি ঘটে।
মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ও সংবাদ দিগন্ত পত্রিকার বিশেষ প্রতিনিধি আনিসুর রহমান রিপন জানান, ২০২৫ সালে এলাকার উন্নয়নের তালিকা আনতে উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) অফিসে উপজেলা প্রকৌশলীর কাছে যান। তিনি না থাকার কারণে আমি অফিসের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের কাছে ২০২৫ সালে এলাকার উন্নয়নের তালিকার কথা বলা মাত্র তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে আমাকে মারার উদ্দেশ্যে তেড়ে আসেন ওই উপসহকারী প্রকৌশলী ।
এই বিষয়ে উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, ওই সাংবাদিক আমার কাছে তালিকা চাওয়ার পর কি হয়েছে সেটা আমি বলতে পারবো না।