Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কাজিপুরে ১৫০ পরিবারকে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

এখন সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:০১:৫১ এম

নিজস্ব প্রতিবেদক : মা ইন্টারন্যাশনাল এর অর্থায়নে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর ব্যবস্থাপনায় যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজিপুর গ্রামের ১৫০ পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে ইমপেক্ট ইনিশিয়েটিবের ফিন্যান্স অফিসার আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতি পরিবারের জন্য ২৫ কেজি চাল, ৩ কেজি তেল, ২ কেজি ছোলা, ১ কেজি মুসুরির ডাল, ২ কেজি চিড়া, ২ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি খেজুর, ২ কেজি মুরগি, ১ প্যাকেট শরবত, ৪ প্যাকেট সেমাই, ৫ প্যাকেট লুডুস, ১ কেজি গুড়া দুধ ও ৪ কেজি আটা প্রদান করা হয়। এ সময় আর উপস্থিত ছিলেন কাজিপুর মুন্সিপাড়া মসজিদের সহ-সভাপতি ইব্রাহিম মোল্লা, মসজিদের ইমাম মাওঃ আবু হাসান, জাহিদ হাসান, শাফিন, শাহজুর রহমান, তাইজুল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)