শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বরালিদহা আর এম স্মৃতি সংঘ ও নাকোল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে ঐতিহ্যবাহী নীলের মাঠে এ ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় মহম্মদপুর নাগড়া ভিলেজ বাংলা স্পোর্টিং ক্লাব বনাম শ্রীপুর চৌগাছী স্পোটিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত খেলায় শ্রীপুর চৌগাছী স্পোটিং ক্লাব ২-০ গোলে মহম্মদপুর নাগড়া ভিলেজ বাংলা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা-১ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, বিআই ডব্লিউ টি. এ এর এ.জি.ও মো. মহিবুর রহমান জনি, নাকোল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হোসেন মহব্বত, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল শেখ, সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হাসান মুক্তি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমান মিজান, নাকোল ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আশরাফুল ইসলাম প্রমুখ।