Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নেংগুড়াহাট বাজারে কলস মার্কার গণসংযোগ ও পথসভা

এখন সময়: শুক্রবার, ১৩ মার্চ , ২০২৬, ০৭:৩৩:৫০ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুর উপজেলার ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নের নেংগুড়াহাট বাজারে বুধবার কলস প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। গণসংযোগ ও পথসভাকে ঘিরে বাজারসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। একপর্যায়ে পুরো এলাকা জনসমুদ্রে রূপ নেয় এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়ে ওঠে। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি বলেন, “আমি রাজনীতি করি মানুষের অধিকার ও উন্নয়নের জন্য। মণিরামপুর এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার মূললক্ষ্য।” তিনি আরও বলেন- সাম্প্রদায়িক সম্প্রীতির মণিরামপুর গড়ে তুলতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। যেখানে হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার অধিকার সমানভাবে প্রতিষ্ঠিত হবে এবং কোনো ধরনের বৈষম্য বা ভেদাভেদ থাকবে না। ইকবাল হোসেন আরও বলেন- নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা আরও জোরদার করবেন। তিনি সবসময় নিজেকে জনগণের সেবক হিসেবে নিয়োজিত রাখতে চান এবং এ জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণ কলস মার্কার পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেন এবং প্রার্থীর বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন। কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং কলস মার্কার বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)