Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে একদফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

এখন সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:৪৭:০৯ পিএম

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে বৈষম্যহীন ৯ম পে-স্কেল এর জন্য প্রজ্ঞাপন ও বাস্তবায়নের একদফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলার সকল সরকারি কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে অংশ গ্রহন করে। এ সময় উপজেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সরকারি কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)